নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
নাসিরনগরে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ফার্মেসি, কাঁচামাল পণ্য ও মুদি দোকান ছাড়া অন্যান্য দোকান খোলা রাখার দায়ে ব্যবসায়ীসহ ১৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা সদরসহ গোকর্ণ বাজার, চৈয়ারকুড়ি বাজার, নুরপুর বাজার, ফুলপুর বাজার, ফান্দাউক বাজার, বুড়িশ্বর বাজারে ১৪ জন ব্যবসায়ীসহ ১৮ জনকে ৪৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার।