ক্যাপশন নিউজ

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের ১০২তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন

 

০০০

 

‘ফ্রি হার্ট ও হেল্থ ক্যাম্প, পটিয়া আয়োজক কমিটি’র উদ্যোগে ও ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ, চট্টগ্রামের সহযোগিতায় চট্টগ্রামের পটিয়ায় ফ্রি হার্ট ও হেল্থ ক্যাম্প সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডাইরেক্টর ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন

 

০০০

 

এটুআইয়ের আয়োজনে সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আইল্যাব অডিটরিয়ামে ভবিষ্যত্ কর্মের জন্য সমন্বিত জাতীয় কাঠামো তৈরির পরিকল্পনা প্রণয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) গোলাম মো. হাসিবুল আলম উপস্থিত ছিলেন