করোনা ভাইরাস পরীক্ষা করতে প্রয়োজনীয় কিট সংগ্রহ করার জন্য সরকারকে ২৫ লাখ টাকা দিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপির হাতে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) এ চেক হস্তান্তর করেন। এ সময় রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এর ঢেউ বাংলাদেশে এসে পড়ায় আমরাও সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। সংকটকালীন সময়ে সরকারের কাছে কোনো ধরনের কোনো দাবি উত্থাপন না করে সরকারের সঙ্গে থেকে এই সংকট মোকাবিলা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকারের নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান রিহ্যাব প্রেসিডেন্ট। —প্রেস বিজ্ঞপ্তি