ওয়াশিংটনে প্রেস মিনিস্টার শামীম আহমেদের চাকরির মেয়াদ বাড়লো

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (প্রেস) শামীম আহমেদকে সরকার আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। 

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। সিনিয়র সাংবাদিক শামীম আহমেদ ২০১৫ সালের মার্চে ওই পদে যোগদান করেন।

ইত্তেফাক/বিএএফ