হাসপাতালে পিপিই দিল নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ

করোনা মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ (বানৌপকস) সংঘের পক্ষ হতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার ও নার্সদের পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক, গ্ল­াভসসহ জীবাণুনাশক সাবান ও পাউডার প্রদান করা হয়। গতকাল বুধবার নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আফরোজা আওরঙ্গজেব শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়ার কাছে এসব মেডিক্যাল সামগ্রী হস্তান্তর করেন। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়োজিত ডাক্তার এবং নার্সদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতকল্পে ২০০ পিস ব্যক্তিগত নিরাপত্তামূলক পোশাক, ১০০০ পিস মাস্ক, ৩০০ সেট হ্যান্ড গ্ল­াভস, ৩০০ কেজি ব্লি­চিং পাউডার এবং ১০০০ পিস জীবাণুনাশক সাবান প্রদান করা হয়।

দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা শাখার উদ্যোগে গতকাল বনানীর টিএন্ডটি কলোনি সংলগ্ন এলাকায় গরিব ও দুস্থদের জন্য চাল, ডাল, তেল, আলু, লবণ, মুড়ি ও জীবাণুনাশক সাবানসহ অন্যান্য সামগ্রী প্রদান করে। আজ বুধবার (২৫-০৩-২০২০) এসব দুস্থ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনারের কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়।