স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এবং কনস্যুলার সেকশন বন্ধ থাকবে।
তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা অব্যাহত থাকবে। কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে (৮৮) (০২) ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কথা বলা যাবে।
আমেরিকান নাগরিক সেবা সাক্ষাত্কার ও জরুরি সেবাসমূহের জন্য ২৯ মার্চ থেকে ২ এপ্রিল যুক্তরাষ্ট্র দূতাবাস স্বাভাবিক কার্যকাল অনুসরণ করবে। তবে অ্যাপয়েন্টমেন্টের তারিখ পরিবর্তন করতে হলে কনস্যুলার সেকশনে (৮৮) (০২) ৫৫৬৬-২০০০ নম্বরে যোগাযোগ করতে হবে।
কোভিড-১৯ এর বিশ্বব্যাপী প্রভাবের কারণে যেসব আমেরিকান নাগরিক ও তাদের পরিবারের সদস্য বাংলাদেশ ত্যাগ করার উদ্যোগ নিয়েছেন কিন্তু একটি বাণিজ্যিক ফ্লাইট পাচ্ছেন না, সর্বশেষ নির্দেশনার জন্য তারা অনুগ্রহ করে এই লিংক ভিজিট করুন: https://bd.usembassy.gov/health-alert-032320/। গতকাল দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।