আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী রাজু সিং সোনি জানিয়েছেন, পুলিশের পোশাকে এক হামলাকারী মন্দিরের ভেতর প্রবেশ করে। সে নিরাপত্তারক্ষী ও প্রার্থণারতদের ওপর হামলা চালায়। এরপর আরো কয়েকজন হামলাকারী প্রবেশ করে হামলা শুরু করে। তারা কক্ষে কক্ষে গিয়ে হামলা চালায়। পরে নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান চালায় এবং সব হামলাকারী নিহত হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র। আইএস হামলার দায়িত্ব স্বীকার করেছে। -আল-জাজিরা