কমার্শিয়াল ব্যাংকিংয়ের টেক্সটাইল ও গার্মেন্টস গ্রাহকদের জন্য বেশ কিছু ছাড় ও সহায়তা ঘোষণা করেছে দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড বাংলাদেশ (এইচএসবিসি)। সাম্প্রতিক কোভিড-১৯ ভাইরাসের ফলে সৃষ্ট জটিল ব্যাবসায়িক পরিস্থিতি মোকাবিলায় এই পদক্ষেপগুলো ব্যবসায়ীদের ক্যাশ-ফ্লো প্রেশার, সাপ্লাই চেইনেবাঁধা ও বাজার অনিশ্চয়তা থেকে কিছুটা হলেও সহায়তা বা স্বস্তি দেবে।
সহায়তার মধ্যে রয়েছে, যে সমস্ত ক্ষেত্রে রপ্তানি শিপমেন্ট বিলম্বিত হয়েছে ও আগামী তিন মাসে ম্যাচুরিটি হচ্ছে সেই সমস্ত ব্যবসায়কে ৯০ দিন পর্যন্ত ইমপোর্ট লায়াবিলিটি বর্ধিত সময় দেবে। এছাড়াও চার মাসের প্রিন্সিপ্যাল মোরাটোরিয়ামসহ বিশেষ এক বছরের স্বল্পমেয়াদি ঋণের সুবিধাও দেওয়া হবে। যা গ্রাহকতার লোকবলের বিবিধ খরচ যেমন: বেতন, বোনাস ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মেটাতে সহায়তা পেতে পারেন। টার্ম লোনের বিপরীতেও তিন মাসের মোরাটোরিয়াম গ্রহণ করা হবে।
দেশের অর্থনীতির ওপর চাপ কমাতে এইচএসবিসি আরো কিছু ট্রেড রিলিফ ঘোষণা করেছে; যেমন: কোভিড-১৯ চিকিত্সায় ব্যবহূত ওষুধ, মেডিক্যাল ইকুউপমেন্ট ও এক্সেসরিজ আমদানির ক্ষেত্রে এলসি কমিশন ও মার্জিন রিকয়ারমেন্ট ওয়েভ করা হবে। যে সমস্ত গ্রাহক বিলম্বিত শিপমেন্ট ও লেট প্রেজেন্টেশনের কারণে মালামাল ডেলিভারীতে সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেক্ষেত্রে প্রযোয্য এলসির বাড়তি ফি এইচএসবিসি ওয়েভ করে দেবে। — প্রেস বিজ্ঞপ্তি