কেশবপুর শহরে করা হচ্ছে জীবাণুনাশক স্প্রে

করোনা ভাইরাস প্রতিরোধে কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর থেকে শহরকে জীবাণুমুক্ত করতে জীবাণু নাশক স্প্রে করা শুরু হয়েছে। মনিরামপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার  হুমায়ূন কবির ও আব্দুল আজিমের নেতৃত্বে দুপুরে পৌরসভা মোড়ে এ কার্যক্রম শুরু করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান জীবাণুনাশক স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আলমগীর জানান, বৃহস্পতিবার পর্যন্ত বিদেশ থেকে আসা ১০৫ জন কোয়ারেন্টাইনে আছে। তিনি আরো বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ও নার্সের জন্য প্রয়োজনীয় চিকিত্সা সরঞ্জাম পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্টের (পিপিই) সংকট রয়েছে।