রেবেকা সুলতানা (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে স্বরূপকাঠি উপজেলার কামারকাঠি গ্রামের নিজ বাড়ির বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ঐ গ্রামের আবদুল জব্বার শেখের মেয়ে এবং জগন্নাথকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এ বিষয়ে স্বরূপকাঠি থানার ডিউটি অফিসার খালেকুজ্জামান বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তে বৃহস্পতিবার পিরোজপুর মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।