মিঠাপুকুরে প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী বিতরণ

মিঠাপুকুরে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার রাতে উপজেলা পরিষদ চত্বরে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ভুঁইয়া। এ সময় তিনি বলেন, পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের অসহায় দুস্থদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

খাদ্যসামগ্রী বিতরণকালে দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদারসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।