এই সময়ের ছড়া

হও সচেতন

করোনা-র মানে হলো

সাবধানে থাকা

প্রয়োজনে নিজেকেই

‘ঘরে ঠাঁই’ রাখা,

নয়তো মৃত্যু এসে

দিতে পারে হানা

কোথায় লুকিয়ে আছে

নেই কারো জানা।

সময় থাকতে বাছা

হও সচেতন

করোনা পালাবে তবে,

বাঁচবে জীবন।