করোনা প্রতিরোধে ফায়ার সার্ভিসকে কাজে লাগান

কেভিড-১৯ যা করোনা ভাইরাস নামে বর্তমান সময়ে সারা বিশ্বে সব থেকে বড়ো আতঙ্কের নাম। করোনা ভাইরাস সম্পর্কে এখনো পর্যন্ত আমাদের দেশের মানুষ অসচেতন। বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। আমাদের দেশে সিটি করপোরেশন ও পৌরসভা বিভিন্ন জায়গায় জীবাণুমক্তকরণ তরল ছেটানোর কাজ শুরু করেছে। অনেক জায়গায় ফায়ার সার্ভিসকে কাজে লাগানো হয়েছে। এজন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি—এই পরিস্থিতিতে দেশের সমস্ত জায়গায় দিনে দুইবার ফায়ার সার্ভিসকে দিয়ে জীবাণুমক্তকরণ তরল ছিটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।

তাসনিমুল হাসান প্রান্ত

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া