আড়াইহাজারের ঘরে থাকার আহ্বান

আড়াইহাজারের সকলকে করোনা ঝুঁকি মোকাবিলায় ঘরে থাকার আহ্বান জানিয়ে মাইকিংয়ে সতর্ক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন। গতকাল দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে জনসাধারণকে ঘরে থাকতে এ আহ্বান জানান তারা। এসময় বিভিন্ন এলাকায় মানুষকে দলবদ্ধ হয়ে আড্ডারত অবস্থায় দেখে তাদেরকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। তবে কিছু কিছু স্থানে অতিরিক্ত ভিড়ের কারণে পুলিশ ব্যবস্থা নিয়ে তাদের বাড়ি ফেরান। নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বলেন, মানুষের প্রয়োজন ব্যতীত যেন কোনোভাবেই তারা ঘর থেকে বের না হয় সেটাই তাদের বুঝানো হচ্ছে। আশা করছি, মানুষ সরকারি নির্দেশনা মানবে এবং ঘরেই থাকবে। আমরা চেষ্টা করব কঠোরতা ছাড়াই মানুষকে বুঝাতে।