‘আর্সেনিকে ডায়াবেটিস’

ডায়াবেটিস একটি জটিল সমস্যা। যদিও আজকাল এ রোগের কার্যকারণ সম্পর্কে বহু তথ্য জানা যায়— তথাপি নির্দিষ্ট করে এর উত্স বলা কঠিন। গবেষকরা এখনো এ ব্যাপারে কাজ করে যাচ্ছেন। তবে মোটামুটি ধারণা এই যে, শারীরিক পরিশ্রম কম করলে এবং মুটিয়ে যাওয়া শরীরে অনিয়মিত খাওয়া-দাওয়া করলে সর্বোপরি দুশ্চিন্তাগ্রস্ততা ডায়াবেটিস রোগকে উসকে দেয়। কিন্তু একদল বিজ্ঞানী এ ব্যাপারে শুনিয়েছেন নতুন তথ্য। তাদের মতে, খাবার পানিতে স্বল্পমাত্রা আর্সেনিকের উপস্থিতি থাকলে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অবশ্য হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের পরিবেশগত স্বাস্থ্য বিশেষজ্ঞ মলি কাইল এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। তার মতে, এটি ‘মুরগি, না ডিম আগে’— এমন বিতর্ক। যেমন ডায়াবেটিসে আক্রান্ত হলে শরীরে আর্সেনিকের উপস্থিতি ঘটতে পারে। আবার আর্সেনিকের কারণেও হতে পারে ডায়াবেটিস।