করোনা ভাইরাস নিয়ে গুজব বন্ধে বেসরকারি চ্যানেলে মনিটরিং

দেশে করোনা ভাইরাস নিয়ে অপপ্রচার ও গুজব বন্ধে ৩০টি বেসরকারি টলিভিশন চ্যানেলের সংবাদ মনিটরিং করা হচ্ছে। এ তদারকির জন্য ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার। গত মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কোনো বেসরকারি টিভি চ্যানেলে করোনা ভাইরাস সম্পর্কে অপপ্রচার কিংবা গুজব প্রচার হচ্ছে বলে চিহ্নিত করলে, তা বন্ধ করার জন্য সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়ের কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।