কে ওই শোনাল মোরে আযানের ধ্বনি!
মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী!
কি মধুর আযানের ধ্বনি।
আযান, কায়কোবাদ
বংশে বংশে নাহিকো তফাত
বনেদি কে আর গর- বনেদি,
দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদ
দুনিয়া সবারি জনম-বেদি।
মানুষ জাতি, সত্যেন্দ্রনাথ দত্ত
মা কথাটি ছোট্ট, অতি,
কিন্তু জেনো ভাই,
ইহার চেয়ে নাম যে মধুর
তিন ভুবনে নাই।
মা, কাজী কাদের নেওয়াজ