পাকিস্তানে ১ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। দেশের কঠিন এই পরিস্থিতিতে সরকারের পাশে এসে দাঁড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটাররা সবাই মিলে মোট ৫০ লাখ পাকিস্তানি রুপি সাহায্য দিয়েছেন। এই অর্থ জমা হবে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য গঠিত পাকিস্তান সরকারের জরুরি তহবিলে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আরো কিছু উদ্যোগ নিয়েছে করোনা প্রতিরোধে। সংস্থাটির চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের পাশাপাশি বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা তাদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দান করবেন। তবে পিসিবির জেনারেল ম্যানেজার কিংবা এর চেয়েও বড়ো পদে যারা চাকরি করেন তারা দুই দিনের বেতন দান করবেন।
এর আগে করাচিতে অবস্থিত পাকিস্তানের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের হাই পারফরম্যান্স সেন্টারকে করোনা ভাইরাস মোকাবিলায় বিশেষায়িত হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে।