ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় জীবাণুনাশক ছিটানো শুরু

করোনা ভাইরাস প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২টি ওয়ার্ডে জীবাণুনাশক ছিটানো হয়েছে। বৃহস্পতিবার শহরের পাইকপাড়ায় পৌরসভার উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র নায়ার কবির। পরে কাউতলী, কোর্ট রোড, সদর হাসপাতাল রোড, কাউতলীসহ বিভিন্ন পয়েন্টে যানবাহন, এলাকার অলিগলিতেসহ বিভিন্ন জলাশয়ে এই ওষুধ ছিটানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা সচিব মো. শামসুদ্দিন, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, পৌরসভার সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপসহকারী প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া।