রাণীনগরে প্রশাসন তত্পর থাকার পরেও বিভিন্ন মোড়ে ও বাজারে জনসমাবেশ কমছে না। এখনো উপজেলায় চলছে স্বাভাবিক জীবনযাপন। এছাড়া সামাজিক দূরত্বও কেউ মানছে না। নিজেদের ইচ্ছেমাফিক চলাফেরা অব্যাহত রেখেছে।
উপজেলার কালীবাড়ি হাট, বিজয়ের মোড়, চৌরাস্তার মোড়, উপজেলা গোলচত্বরসহ কয়েকটি স্থানে গিয়ে দেখা যায়, চা-স্টলগুলো দোকান খুলে রেখে চাসহ অন্যান্য জিনিস বিক্রি করছে। আর সেই সুবাদে দোকানগুলোতে ভিড় লেগেই আছে।
অপর দিকে উপজেলায় বিদেশ থেকে আসা কিছু প্রবাসীদের কোনো হদিস না পাওয়ায় এলাকার মানুষের মাঝে এক আতঙ্ক বিরাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, অনিয়মের অভিযোগে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ কার্যক্রমও অব্যাহত রাখা হয়েছে।