মাদারগঞ্জ পৌর মেয়রের উদ্যোগে শুক্রবার সকালে পৌর এলাকার জনবহুল রাস্তা ও বাজারে জীবাণুনাশক পানি স্প্রে করা হয়েছে। সকাল থেকে ফায়ার সার্ভিসেস গাড়ি দিয়ে মাদারগঞ্জ উপজেলা অভিমুখে যাওয়ার প্রধান সড়কসহ জনবহুল বালিজুড়ি বাজারের সবগুলি সড়কে এই জীবাণুনাশক পানি ছিটিয়ে ধুয়ে দেওয়া হয়। রাস্তা ছাড়াও কাঁচাবাজার, মাংশ ও মাছ বাজারের শেডে এই পানি ছিটানো হয়।
মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির জানান, মাদারগঞ্জ পৌরসভা এই প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রামণ ঠেকাতে যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার সবগুলি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।