জুড়ীতে সাংবাদিকদের পিপিই প্রদান

করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি মাঠে কাজ করছে জুড়ী উপজেলা প্রেস ক্লাব। কিন্তু ঝুঁকিপূর্ণ এ কাজে সাংবাদিকদের ব্যক্তিগত কোনো নিরাপত্তা সামগ্রী ছিল না। এমতাবস্থায় মাঠে সক্রিয় সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী (পিপিই) প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক।

তিনি বলেন, জুড়ীর সাংবাদিকরা যে কোনো পরিস্থিতিতে সাধারণ মানুুষের পাশে দাঁড়ান এবং প্রশাসনকে সহযোগিতা করে থাকেন, যা প্রশংসার দাবি রাখে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জুড়ী উপজেলা প্রেস ক্লাবের জনসচেতনতামূলক কার্যক্রমে মানুুষ সচেতন হচ্ছে। সবার সম্মিলিত ভূমিকায় আমরা এ দুর্ভোগ কাটিয়ে উঠতে পারব।