বারির বিজ্ঞানীরা তৈরি করেছেন হ্যান্ড স্যানিটাইজার

করোনা সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্য সচেতনতার জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার বেড়েছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. মো. আব্দুল ওহাব, পরিচালক ও বিজ্ঞানীরা উদ্যোগ গ্রহণ করেন।

সম্প্রতি ল্যাবরেটরিতে স্থানীয়ভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরির জন্য কীটতত্ত্ব বিভাগের পেস্টিসাইড অ্যানালাইটিক্যাল ল্যাবরেটরি (কৃষি মন্ত্রণালয়ের একমাত্র অ্যাক্রিডেটেড ল্যাবরেটরি), পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের এনালাইটিক্যাল ল্যাবরেটরি এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের ল্যাবরেটরিতে কর্মরত বিজ্ঞানীদের সমন্বয়ে তাত্ক্ষণিকভাবে কমিটি গঠন করা হয়। ঐ কমিটি ওই দিনই তাত্ক্ষণিকভাবে হ্যান্ড সেনিটাইজার তৈরির সকল রাসায়নিক দ্রব্যাদি সংগ্রহ করে স্থানীয়ভাবে ল্যাবরেটরিতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেন। পরে এ হ্যান্ড স্যানিটাইজার বারির প্রধান কার্যালয়ের সব কেন্দ্র ও বিভাগে সরবরাহ করা হয়। গাজীপুরস্থ বারির সব প্রবেশপথে প্রতিটি বিভাগে ও প্রশাসনিক কার্যালয়ের প্রবেশের সময় এই স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে।