শোক সংবাদ

পুলিশ সুপার নিজাম উদ্দিন

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মেহেরগাজী গ্রামের বাসিন্দা পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন (৪৯) গত বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ৩.১৫ মিনিটে ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি... রাজিউন)। শুক্রবার জানাজা শেষে তার মরদেহ মেহেরগাজী গ্রামের বাড়ি পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তিনি দীর্ঘদিন যাবত্ ক্যানসারে ভুগছিলেন। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দরা , বগুড়ার অধিনায়ক পদে দায়িত্বে ছিলেন।

                 

গাজী মাসুদুর রহমান

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউপির ভোগই নিবাসী নাথেরপেটুয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক গাজী মাসুদুর রহমান (৪০) হঠাত্ অসুস্থ হয়ে বৃহস্পতিবার রাত ৩টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি উপজেলার বিপুলাসার বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন। তিনি স্ত্রী, ৩ ছেলে রেখে গেছেন। শুক্রবার সকাল ১১টায় মরহুমের জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।