ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে টোলারবাগে ত্রাণ বিতরণ

গতকাল দুপুরে ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), শফিকুল ইসলামের নেতৃত্বে মিরপুরের টোলারবাগের উত্তর টোলারবাগ বস্তি ও আনসার ক্যাম্প বস্তিতে ২০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এ সময়ে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল ও ৫ কেজি আলু বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমিনুল ইসলাম।

ঢাকা সিটি করপোরেশন উত্তরের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালেহা বিনতে সিরাজ (উপসচিব), মোহাম্মদপুর সার্কেলের অ্যাসিল্যান্ড, ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এছাড়া মিরপুরের টোলারবাগের বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সুপারশপ থেকে অনলাইনে অর্ডার দিয়ে সংগ্রহ করতে পারবেন। জেলা প্রশাসন সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তার উদ্যোগে গঠিত স্থানীয় স্বেচ্ছাসেবীগণ উক্ত অর্ডারকৃত পণ্য পৌঁছে দেবেন। অতিরিক্ত জেলা প্রশাসক, ঢাকা, শফিকুল ইসলাম জানান যে, উদ্ভূত পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে জেলা প্রশাসন ত্রাণ কার্যক্রম কর্মসূচি চলমান রাখবে। —প্রেস বিজ্ঞপ্তি