জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

ইসলাম ও নৈতিকশিক্ষা

ইবাদত 

 

১। জাকাত ফরজ হওয়ার শর্ত কতটি ?

ক. ৬টি       খ.৭টি       গ. ৮টি        ঘ. ৯টি

২। ইসলামের মৌলিক বিষয় কয়টি?

ক. পাঁচটি   খ.চারটি   গ.তিনটি   ঘ.দুইটি

৩। জাকাত কার ওপর  ফরজ ?

ক.মুমিন      খ.ইমানদার 

গ.সাহিবে নিসাব          ঘ. জ্ঞানবান ব্যাক্তি

৪। জাকাত অর্থ হলো-

ক. কমে যাওয়া             খ. শেষ হওয়া 

গ. দান করা                 ঘ. বৃদ্ধি পাওয়া

৫। মানুষ কীভাবে অর্থসম্পদ অর্জন করে ?

ক. পরিশ্রমের মাধ্যমে খ. শ্রম ও মেধার মাধ্যমে  গ. বুদ্ধি মাধ্যমে             ঘ. প্রতারণার মাধ্যমে

উত্তর: ১.খ  ২.ক ৩. গ ৪. ঘ ৫. খ

৬। নিসাব অর্থ কী ?

ক. সামান্য পরিমাণ       খ. প্রচুর পরিমাণ

গ. নির্ধারিত পরিমাণ     ঘ. সাত তোলা স্বর্ণ

৭। মাসারিফ অর্থ কী ?

ক. ব্যয় করার খাত        খ. আয় করার খাত

গ. আয়-ব্যয়                ঘ. অপ্রত্যাশিত ব্যয় 

৮। ইবাদতের মূল লক্ষ হলো-

ক. আল্লাহর সন্তুষ্টি অর্জন  

খ. নবি ও রাসুলদের সন্তুষ্টি অর্জন

গ. সৃষ্টির সেবা             

ঘ. মুমিনদের ভালোবাসা অর্জন

 ৯। মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে-

ক. পৃথিবীর  সকল সৃষ্টবস্তু                খ. জিনদের

গ. উদ্ভিদকুলকে        ঘ. কেবল উপকারী প্রাণী

১০। দাসত্ব ও আনুগত্য  স্বীকার করে আল্লাহর তায়ালার আদেশ পালন ও নিষেধ বর্জন করে জীবন পরিচালনাকে কী বলে ?

ক. আকাইদ                       খ. ইমান 

গ. ইবাদত                         ঘ. ইসলাম

উত্তর: ৬.গ ৭.ক ৮.ক ৯.ক ১০. গ

১১। কে আল্লাহ ও তার আল্লাহর বান্দাদের থেকে দূরে কিন্তু জাহান্নামের নিকটে ?

ক. দরিদ্র     খ. কৃপণ 

গ. দাতা      ঘ. দানশীল ব্যক্তি

১২। সোনার নিসাবের পরিমাণ হলো-

ক. সাড়ে সাত তোলা     খ. সাড়ে ছয় তোলা

 গ. সাড়ে বায়ান্ন তোলা  ঘ. সাড়ে পঞ্চাশ তোলা

১৩। রূপার নিসাবের পরিমাণ হলো-

ক. সাড়ে সাত তোলা     খ. সাড়ে তিপান্ন তোলা গ. সাড়ে বায়ান্ন তোলা    ঘ. সাড়ে আট তোলা

১৪। জাকাত অস্বীকারকারীর শাস্তির বিধান রয়েছে কোন সুরায় ?

ক. সুরা আলে-ইমরানে  খ. সুরা নিসায় 

গ. সুরা আত তাওবায়    ঘ. সূরা আর-রহমানে

১৫। জাকাতের মাসারিফ কতটি ?

ক. সাতটি  খ. আটটি  গ. নয়টি  ঘ. এগারোটি

উত্তর:১১. খ ১২.ক ১৩.গ ১৪.গ ১৫.খ

১৬। মহিলা হাজির সফরসঙ্গী হবেন কে ?

ক. খালাতো ভাই    খ. চাচাতো ভাই 

গ. ভাইবোন     ঘ. যাদের সাথে বিবাহ সম্পর্ক হারাম 

১৭। আল্লাহর পথে-এর আরবি হলো-

ক. লিল্লাহি            খ. জিহাদ ফি সাবিলিল্লাহ 

গ. ফি সাবিলিলস্নাহ ঘ. মিন ইনদাললস্নাহ

১৮। হযরত ইবরাহিম (আ) কোথায় জন্মগ্রহণ করেন?

ক. সৌদি আরবে    খ. ইরানে     গ. ইরাকে

ঘ. সিরিয়ায়

১৯। ইয়াতিমখানা হলো

ক. সামাজিক প্রতিষ্ঠান 

খ. রাজনৈতিক প্রতিষ্ঠান

গ. ধর্মীয় প্রতিষ্ঠান ঘ. সেবামূলক প্রতিষ্ঠান

২০। হযরত ইবরাহিম (আ) এর বংশধর কাবা গৃহে কয়টি মূর্তি স্থাপন করেছিল?

ক. ৩৬০টি খ. ৩৩০টি গ. ৩০০টি     ঘ.২৬০টি

উত্তর; ১৬.ঘ  ১৭. গ ১৮. গ ১৯. ঘ ২০.ক 

২১। জাতীয় জীবনে হজ কী সৃষ্টি করে ?

ক. মুসলমান ও অমুুসলমানদের মধ্যে সম্প্রীতি খ. বিশ্বভ্রাতৃত্ব গ. সকলের প্রতি মায়া-মহব্বত  ঘ. দৃষ্টিভঙ্গির পরিবর্তন 

২২। সম্পদের প্রকৃত মালিক হলেন-

ক. সরকার খ. জনগণ

গ. আল্লাহ    ঘ. ফেরেশতা

২৩। পৃথিবীতে সর্বপ্রথম ইবাদতখানা হলো-

ক. বাইতুল ইজ্জাহ         খ. বায়তুল মামুর 

গ. বাইতুল আকসা        ঘ. বাইতুল্লাহ

২৪। পুঁজিবাদ ধ্বংসের প্রধান হাতিয়ার হলো-

ক. জাকাত ব্যবস্থা খ. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা গ. মিশ্র অর্থব্যবস্থা ঘ. সুদবিহীন অর্থব্যবস্থা 

২৫। ফকিরকে বাংলায় বলা হয় -

ক. গরিব খ. মুসাফির  গ. দরিদ্র        ঘ. মিসকিন

উত্তর : ২১.খ ২২.গ ২৩.ঘ ২৪. ক ২৫. ক