শেরেবাংলা হতে পারে কোয়ারেন্টাইন সেন্টার

করোনা ভাইরাসের এই দুর্যোগের সময়ে ভারতের চারটি স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন সেন্টার করার প্রস্তাব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। যার মধ্যে কলকাতার ইডেন গার্ডেন্সও রয়েছে। বাংলাদেশের প্রধান ক্রিকেট ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামও হতে পারে কোয়ারেন্টাইন সেন্টার। সরকার চাইলে মিরপুর স্টেডিয়াম ছেড়ে দেবে বিসিবি। বেসরকারি এক টিভি চ্যানেলকে এমনটা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্রিকেট। মিরপুর স্টেডিয়াম কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করা যাবে কি না প্রশ্নে বোর্ড সভাপতি বলেছেন, ‘আমরা বসে আছি, সরকারের যখন যা সাহায্যের দরকার হবে, যা বলবে তাতে আমরা সঙ্গে সঙ্গে রাজি আছে এবং আমরা দেওয়ার জন্য বসে আছি। আমাদের খেলোয়াড়রা আপনারা জানেন, তাদের বেতনের অর্ধেক ইতিমধ্যে নিয়ে বসে আছে হাতে। ফলে এই জায়গা বলেন, যা লাগে শুধু এইটা না যেই কোনো সহযোগিতা লাগলে আমরা এক পায়ে দাঁড়ানো আছি।’