ফুলবাড়ীতে ব্যবসায়ীকে জরিমানা

ফুলবাড়ীতে করোনা ভাইরাস মোকাবিলায় ব্যবসাপ্রতিষ্ঠান, হোটেল-রেস্তোরাঁসহ হাটবাজার বন্ধ ঘোষণা থাকলেও নির্দেশনা না মানায় শুক্রবার রাতে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পৌর এলাকার রেল ঘুমটির মিলন হোটেল ও রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. মিলনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এ টি এম হামীম আশরাফ, প্রকৌশলী মো. শাহিদুজ্জামান প্রমুখ।