গজারিয়ায় হ্যান্ড স্যানিটাইজার মাস্ক ও খাদ্যসামগ্রী বিতরণ

গজারিয়ায় করোনা ভাইরাস সংক্রমণ পথকে সুরক্ষা থাকার লক্ষ্যে এলাকার সুবিধাবঞ্চিত মানুষ ও শহিদ পরিবারের মধ্যে শনিবার হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে।

এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মহিউদ্দিন ঠাকুরের উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ৬০০ ব্যক্তিকে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক এবং স্বাস্থ্য সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, গজারিয়া ইউপি চেয়ারম্যান আবু তালেব ভুঁইয়া প্রমুখ।