কাহারোলে শুক্রবার রাতে দুই ওষুধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে জরিমানা ও সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল হাসান উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় নেশাজাতীয় ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে মো. আলমগীর এবং অনাথ চন্দ্র রায়কে ঐ জেল-জরিমানা করেন।