কালিয়ায় দুই শতাধিক বিদেশফেরতের বাড়িতে লাল পতাকা

বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইনের নির্দেশ যথাযথভাবে পালন করার জন্য কালিয়ায় ২ শতাধিক বিদেশফেরতের বাড়িতে লাল পতাকা টানিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন পালনে বাধ্য করতে এ ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। গত বৃহস্পতিবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত ঐসব পতাকা টানানো হয়েছে।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হুদা বলেন, বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতভাবে পালনে স্বার্থে, এলাকাবাসীকে সচেতন করতে ও নজরদারির সুবিধার জন্য শনিবার পর্যন্ত ২ শতাধিক বাড়িতে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে এবং আরো টানানোর কাজ অব্যাহত রয়েছে।