আশুগঞ্জে জুয়াড়িকে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শুক্রবার বিকালে জুয়ার আসরে এক জুয়াড়িকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম জাহাঙ্গীর আলম (৫১)।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পোড়াগুদামে জুয়ার আসর চলে আসছে। জুয়ার আসরে জাহাঙ্গীর নিয়মিত জুয়া খেলতেন। ঐদিন জুয়া খেলার সময় কয়েক জন দুর্বৃত্ত জুয়ার আসরে এসে জাহাঙ্গীরকে পেটায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। আশুগঞ্জ থানর ওসি জাবেদ মাহমুদ জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।