ছেলের বাল্যবিবাহ দেওয়ার ঘটনায় শনিবার সকালে ঈশ্বরদীতে কাজী ও বরের বাবাকে কারাগারে পাঠানো হয়েছে। ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) অরবিন্দ সরকার এর সত্যতা নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে মুলাডুলি ইউনিয়নের খাঁপাড়া গ্রামে কাজীর বাড়িতে বাল্যবিয়ে দেওয়া হচ্ছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ জানতে পারে ঐ কাজী গত ২৪ মার্চ মুলাডুলির গোয়ালবাথান গ্রামের ইস্রাইল হোসেন খাঁর ১৮ বছরের ছেলে সাজেদুলের সঙ্গে সাঁথিয়া থানার এক মেয়ের বিয়ে দেয়। শুক্রবার কাজীর বাড়ি থেকে তাদের তুলে দেওয়ার আয়োজন করা হয়েছিল। পুলিশের এসআই হাসান আইন বহির্ভূত বিয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত কাজী ও ছেলের বাবাকে আটক ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।