ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার উপজেলার বাজারগুলোর নিত্য প্রয়োজনীয় দোকানের সামনে করোনা ভাইরাস সংক্রমণ ও প্রাদুর্ভাব প্রতিরোধে লাল কালি দিয়ে জায়গা চিহ্নিত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম জানান, দোকানগুলোতে ভাইরাস সংক্রমণ ও প্রাদুর্ভাব প্রতিরোধে লাল কালি দিয়ে জায়গা চিহ্নিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো তা মেনে চলার জন্য। কেউ তা অমান্য করলে জনস্বার্থে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।