ভ্রাম্যমাণ আদালতের নামে প্রতারণা

চান্দিনায় ভুয়া নারী ম্যাজিস্ট্রেটসহ আটক ৪

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে প্রতারণার সময় এক ভুয়া ম্যাজিস্ট্রেটসহ চার জনকে আটক করে গ্রামবাসী। শুক্রবার রাত ৯টায় উপজেলার বাতাঘাসী ইউনিয়নের তীরচর গ্রামে তাদেরকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ওয়ার্ড মেম্বার মামুনুর রশিদ জানান, চলমান করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় তীরচর গ্রামের মাদ্রাসা সংলগ্ন এলাকায় বাবুল মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করে ঐ ভ্রাম্যমাণ আদালত। বাবুল মিয়া টাকা দিতে ব্যর্থ হলে তাকে গাড়িতে তুলে নেয় প্রতারকচক্র। আমি ঘটনাস্থলে এসে তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা এলোপাতাড়ি কথা বলতে শুরু করে। পরে গ্রামের উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।

আটককৃতরা হলো—দেবীদ্বার উপজেলার চুলাশ গ্রামের মো. ফারুকের স্ত্রী মনি (২৯), তার স্বামী মো. আয়েত আলীর ছেলে ফারুক (৩৬), একই গ্রামের জাফর আলীর ছেলে লিটন (৪২) এবং অপরজন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাশিমনগর গ্রামের জজ মিয়ার ছেলে রহমান আলী (৩৫)। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ওয়ার্ড মেম্বার মামুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। শনিবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো