বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস সংক্রমণের শিকার বাংলাদেশের সার্বিক সক্ষমতা ও বাস্তবতা ইতিমধ্যে যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট ও যাবতীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সভা-সমাবেশ। ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির ঘোষণাও এসেছে। এই মুহূর্তে সকল রাজনৈতিক দলের সম্মিলিত ও সময়োপযোগী কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনা ভাইরাস সারা বিশ্বে ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে এনেছে। এমন ক্রান্তিলগ্নে অভাব-অভিযোগ আর স্তুতির পেছনে সময় ও শ্রম বিনিয়োগ না করে নাজুক পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্যই সময়ের দাবি। ‘মানবকল্যাণ আর মানবতায় রাজনীতি’—এই আপ্তবাক্য প্রমাণের উপযু্ক্ত সময় ও সুযোগ এখনই।
আবু ফারুক
বনরুপা পাড়া, সদর, বান্দরবান