জেলা শহরের শহিদ রফিক সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে। শনিবার বিকালে খালপাড় এলাকায় শহিদ রফিক চত্বর এলাকায় ওষুধ ছিটিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম।
তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণরোধে পৌরসভার পানিবাহিত গাড়িতে জীবাণুমিশ্রিত ওষুধ নিয়ে শহরের বিভিন্ন স্থানে গিয়ে ছিটানো হচ্ছে। পৌরসভার পানি সরবরাহ শাখার নির্বাহী প্রকৌশলী জাকারিয়া লিটন এবং ঐ শাখার কর্মকর্তা-কর্মচারীরাও তার সঙ্গে থেকে সহায়তা দিচ্ছেন। করোনা পরিস্থিতি মোকাবিলায় পৌর কর্তৃপক্ষ প্রস্তুত আছে বলে জানান তিনি।