অধ্যক্ষ মো. শরীফ হোসেন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এমএ মান্নান মানিক কলেজের অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মো. শরিফ হোসেন (৭০) শুক্রবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি...রাজিউন! তিনি দীর্ঘদিন যাবত্ প্যানক্রিয়াসের সমস্যায় ভুগছিলেন। তিনি অবিবাহিত ছিলেন। হোসেন্দী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হক জামাল ও সম্পাদক প্রভাষক আতাউর রহমান সোহেল গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।