করোনা শনাক্তে চট্টগ্রামে ১৫ জনের নমুনা পরীক্ষা

চট্টগ্রামের ফৌজদার হাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজ-এ (বিআইটিআইডি) গতকাল শনিবার পর্যন্ত ১৫ জন রোগীর নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা করা হয়েছে। তবে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। প্রতিষ্ঠানের পরিচালক ডা. এম এন হাসান চৌধুরী ইত্তেফাককে জানান, গতকাল শনিবার আরো এক রোগীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। চট্টগ্রামে বিআইটিআইডিতে আইসোলেশনে কোনো রোগী নেই।

এদিকে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বর্তমানে চট্টগ্রামে ৯৪৭ জন মানুষ হোম কোয়ারেন্টাইনে রয়েছে বলে জানান।