ধামরাইয়ে বিদেশফেরতের বাড়িতে লাল পতাকা

করোনা প্রতিরোধে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে রয়েছে ধামরাই থানা পুলিশ এবং অন্যান্য সংস্থা ও সংগঠন। বিদেশ থেকে এসেছেন এমন ব্যক্তিদের বাড়িতে, এমনকি হোম কোয়ারেন্টাইনে আছেন এমন ব্যক্তিদের বাড়িতেও পুলিশের উদ্যোগে লাল পতাকা উড়ছে। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদারের নির্দেশনায় করোনা প্রতিরোধ, সতর্কতা ও সচেতনতার জন্য উড়ানো আমাদের লাল পতাকা অবশ্যই মানুষের উপকারে আসবে। এ পতাকা দেখে আশপাশ এমনকি দূর-দূরান্তের লোকজনও নিজেদের নিরাপদে রাখতে পারবে। এ ছাড়াও পুলিশ উদ্যোগী হয়ে দোকানে দোকানে নিরাপদ দূরত্বে ক্রেতার অবস্থানের জন্য এঁকে দিচ্ছে নিরাপদ বলয়।