করোনা ভাইরাস মোকাবেলায় যশোরে মাস্ক ও পিপিই দিলেন শাহীন চাকলাদার

করোনা ভাইরাস প্রতিরোধে শনিবার দুপুরে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার নিজ তহবিল থেকে ১১ হাজার ৯০০ মাস্ক, ৯০০ হেক্সিসল ও এক কার্টন পিপিই কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করেন।

উপজেলা পরিষদের সভা কক্ষে স্বল্প পরিসরে উপরোক্ত উপকরণ নির্বাহী অফিসার নুসরাত জাহানের কাছে হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর প্রমুখ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ও উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় প্রাপ্ত উপকরণ স্বাস্থ্য কমপ্লেক্সসহ যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেয়া হবে।