পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি (সংশোধিত): সরকারী বিধি মোতাবেক বড়খাতা বালিকা উচ্চ বিদ্যালয়, ডাকঘর: বড়খাতা, উপজেলা: হাতিবান্ধা, জেলা: লালমনিরহাট-এর শূন্যপদে একজন সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হইবে। আগ্রহী প্রার্থীদিগকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে রূপালী ব্যাংক বড়খাতা শাখায় হিসাব নং-৩০১৫ এ অফেরতযোগ্য ১০০০ (এক হাজার) টাকার ব্যাংক ড্রাফট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হইল। —প্রধান শিক্ষক সিকে-৩৭১৮
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয় এর বিধি অনুযায়ী এমপিওভুক্ত শেখ রাসেল ডিগ্রী মহাবিদ্যালয়, ডাকঘর: লুন্দি, উপজেলা: রাজৈর, জেলা: মাদারীপুর এর জন্য স্নাতক (সম্মান) পর্যায়ে বাংলা, ইংরেজী, ব্যবস্থাপনা বিষয়ে ০৩ জন করে ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ০৪ জন প্রভাষক আবশ্যক। অগ্রণী ব্যাংক, টেকেরহাট শাখা, শেখ রাসেল মহাবিদ্যালয় এর সঞ্চয়ী ০২০০০০৪১৮৭৪৪৬ নম্বর হিসাবে ‘পাঁচশত’ টাকা জমা রশিদের মূল কপি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর পৌঁছাতে হবে। —অধ্যক্ষ সিকে-৩৭২৯