ভাণ্ডারিয়ায় শ্রমজীবী মানুষের মাঝে বিনা মূল্যে খাবার বিতরণ

ভাণ্ডারিয়ায় রবিবার সকালে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু’র প্রতিষ্ঠিত বে-সরকারি সামাজিক প্রতিষ্ঠান দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে শ্রমজীবী মানুষের মধ্যে বিনা মূল্যে খাবার বিতরণ করা হয়।

এ ছাড়াও সরকারি ভাবে পৌরসভার উদ্যোগে ১০কেজি করে চাল বিতরণ করা হয়।

বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবং ভাণ্ডারিয়া পৌর প্রশাসক মো. নাজমুল আলম, জাতীয় পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক,সাবেক সদর ইউপি চেয়ারম্যান এবং পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জাতীয় পার্টি জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু ডাকুয়া, পৌর সচিব মো. আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর মো. মানিক হাওলাদার এবং পৌর কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রমুখ।

ইত্তেফাক/আরএ