করোনার বিরুদ্ধে সিটির লড়াই

করোনার ভয়াবহতা ইউরোপের অন্যান্য দেশের মতো ইংল্যান্ডেও হানা দিয়েছে বেশ। দেশের এমন ক্রান্তিকালে এবার নিজেদের স্টেডিয়ামকে ডাক্তার ও নার্সদের ট্রেনিংয়ের জন্য নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামকে উন্মুক্ত ঘোষণা করল ম্যানচেস্টার সিটি। 

বৈশ্বিক মহামারিকে ইংল্যান্ডেও করাল থাবা ফেলা থেকে রুখতে পরিশ্রম করে যাচ্ছে ব্রিটিশ ন্যাশনাল হেলথ সার্ভিস। ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ দিয়ে করোনা রুখতে বড়ো ভূমিকাই রাখছে তারা। দেশের হেলথ সার্ভিসকে সাহায্য করতে নিজেদের স্টেডিয়াম ইতিহাদের এক্সিকিউটিভ বক্স আর কনফারেন্স রুমকে উন্মুক্ত করে দিয়েছে সিটি।

এর আগে গেল সপ্তাহে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে মিলে স্থানীয় ফুডব্যাংকগুলোকে ১ লাখ পাউন্ড দিয়েছিল সিটিজেনরা। তবে নিজেদের স্টেডিয়ামকে করোনা ভাইরাস সম্পর্কিত কোনো প্রয়োজনে উন্মুক্ত করে দেওয়া দল সিটিই প্রথম নয়। এর আগে গেল সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুকে করোনা ভাইরাস সম্পর্কিত কোনো সরঞ্জামাদি রাখার জন্যে খুলে দিয়েছিল রিয়াল মাদ্রিদ।