বিসিসিআইয়ের বিশাল অনুদান

করোনা ভাইরাস মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) দেবে ৫১ কোটি রুপি। শনিবার দেশটির সর্বোচ্চ ক্রিকেট সংস্থা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ভারতের লকডাউন পরিস্থিতিতে কিছুদিন আগে বিসিসিআই সভাপতি ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সংবাদমাধ্যমকে জানিয়ে ছিলেন, বোর্ডের সচিব জয় শাহর সঙ্গে বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন। এরপরই এলো সংস্থাটির আর্থিক সহায়তার ঘোষণা। সৌরভ ব্যক্তিগতভাবে ইতিমধ্যে সুবিধাবঞ্চিতদের জন্য ৫০ লাখ রুপির চাল অনুদান দিয়েছেন।