অর্ণব-সুনিধির ‘বন্ধু রহো সাথে’

‘তবে থাক’ গানের পর আবারও প্রকাশ হলো শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েকের নতুন ডুয়েট গান। এবার প্রকাশ পেল রবীন্দ্রসংগীত ‘বন্ধু রহো সাথে’। এর সংগীতায়োজনে রয়েছেন অর্ণব। সঙ্গে গেছেন সুনিধি। গানে সানাই বাজিয়েছেন হাসান হায়দার খান। রবীন্দ্রসংগীতে সানাইয়ের ব্যবহার প্রায় নেই বললে চলে। সেই জায়গা থেকে অর্ণব নতুন কিছু নিয়ে আসছেন তার শ্রোতাদের জন্য। অর্ণব বলেন, ‘সানাই গানটিতে নতুন কিছু যোগ করেছে। আমার ভালো লেগেছেই বলে করা। শ্রোতাদের কেমন লাগবে সেটি জানার অপেক্ষায় রইলাম। ২৮ মার্চ সুনিধির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে বন্ধু রহো সাথে গানটি।’

উল্লেখ্য, কলকাতার সংগীতশিল্পী সুনিধি নায়েক। শান্তিনিকেতনে অর্ণবের সঙ্গে পরিচয়ের পর বর্তমানে প্রেমের সম্পর্কের রয়েছেন তারা। তবে সেটি বিয়ের দিকে যাবে কি-না তা নিয়ে অপেক্ষায় রয়েছে তাদের ভক্তরা।