মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ১

মাগুরায় ৯৭৫ পিস ইয়াবাসহ আব্দুর রাজ্জাক রাজা নামে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে সদর উপজেলার জগলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের মৃত হারুনার রশীদের ছেলে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নুল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ৯৭৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।