প্রশাসনের উদ্যোগে আড়াই শ পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে। শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের মাঝে এ পিপিই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার জানান, করোনা ভাইরাস মোকাবিলায় চিকিত্সক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এ পিপিই প্রদান করা হয়েছে।