নেত্রকোনায় এখনো ১১৬ জন হোম কোয়ারাইন্টানে

নেত্রকোনায় রবিবার পর্যন্ত বিদেশফেরত ১১৬ জন হোম কোয়ারাইন্টানে রয়েছেন। এছাড়া এ পর্যন্ত ১৫১ জন হোম কোয়ারাইন্টান থেকে ছাড়পত্র পেয়েছেন।

নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম বলেন, জেলায় এ পর্যন্ত কোনো করোনা রোগী পাওয়া যায় নাই। এছাড়া ২৫০টি পিপিই পাওয়া গেছে এগুলো জেলার সব হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। এদিকে জেলা প্রশাসক মঈনউল ইসলাম এবং পুলিশ সুপার আকবর আলী মুনসী গত কয়েকদিন যাবত্ বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করছেন।