ঝিনাইদহে বিদেশফেরত ১১৮৯ প্রবাসীর খোঁজ মেলেনি

ঝিনাইদহে গত ১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিদেশ থেকে ৪০৭৫ জন দেশে ফিরেছেন। তাদের মধ্যে ২৮৮৬ জনকে শনাক্ত করে হোম কোয়ারেন্টাইনে নিতে পারলেও এখনো শনাক্ত হয়নি ১১৮৯ জন প্রবাসী। পাসপোর্টে ঝিনাইদহ জেলার ঠিকানা দেওয়া থাকলেও পুলিশ খুঁজে পায়নি। পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এসব তথ্য জানান।

অপরদিকে সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, স্বাস্থ্য বিভাগের কর্মীরা এ পর্যন্ত ঝিনাইদহ জেলায় বিদেশ থেকে আসা ৩৩৬ জনসহ তাদের পরিবারের ৯৫৮ জন সদস্যকে ১৪ দিন করে হোম কোয়ারেন্টাইনে রাখে। এদের মধ্যে মেয়াদ শেষ হওয়া ৪২৩ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে।